প্রেসক্লাব পাইকগাছার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেঁক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কেঁক কাটেন সিনিয়র এএসপি (ডি-সার্কেল) মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্ত, রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সভাপতি পঞ্চানন সানা, উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায় দেবু। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলীনি কান্ত সানা, সাবেক ব্যাংকার প্রজিত কুমার রায়, এস ডব্লিউ নিউজ এর সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, বনবিবি’র সহ-সভাপতি পারভীন ইসলাম, বাঁকা বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বাবু পাল, আওয়ামীলীগ নেতা অসীম কুমার দাশ, দীজেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার, আশিষ রায় চৌধুরী মিন্টু, বিভূতি ভূষণ ঢালী, শ্যাম সুন্দর ভদ্র, মিজানুর রহমান, রিপন হোসেন, আলোকযাত্রা দলের সদস্য মিমি আক্তার ও লামিয়া সুলতানা।
