প্রধান সূচি

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানায় স্থানীয় সংবাদকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক ও কলামিস্ট জাকারিয়া হোসেন, ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল, খবরপত্রের প্রতিনিধি আল আমিন হোসেন, আমাদের কন্ঠ প্রতিনিধি আবুল কালাম গাজী ও আমাদের অর্থনীতি প্রতিনিধি রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মানবজমিন প্রতিনিধি মো. হাফিজুর রহমান, ইনকিলাব সংবাদদাতা মনিরুজ্জামান খান, আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি ইকরামুল সিকদার, বজ্রশক্তি প্রতিনিধি কেফায়েত উল্লাহ, যায়যায়দিন প্রতিনিধি সাদিকুল ইসলাম, দেশ প্রতিক্ষন প্রতিনিধি সিরাজুল ইসলাম টিটু, এবি নিউজ প্রতিনিধি নাঈম খান, মাতৃছায়া প্রতিনিধি ফজলে রাব্বী, তথ্য দর্পন মামুন হাওলাদার, বর্তমান কথা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial