পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে তিন দিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা উপস্থিতভাবে শিশুদের লিখতে হয়েছে।
Please follow and like us:
« সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প »
