প্রধান সূচি

Tuesday, August 14th, 2018

 

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে শোক প্রকাশ

দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান সাংবাদিক জগতের পথিকৃত, দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এডভোকেট শ.ম রেজাউল করীম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, ইত্তেফাক পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিক সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় মহিলা পার্টির কর্মী সভা

রবিবার বিকেলে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মহিলা পার্টির (জেপি) শিয়ালকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তালুকদার হাটে মহিলা পার্টির নেত্রী তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন উপজেলা মহিলা পার্টির সাধারন সম্পাদিকা সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, লিপি বেগম, গোলেনুর বেগম, ফাতেমা বেগম, সাহানাজ বেগম, রুবি আক্তার, পারভীন বেগম প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান, এবং কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পুনরায় আনোয়ার হোসেন মঞ্জুকেবিস্তারিত পড়ুন


শান্তির পথে-নির্বাচনের পথে আসুন …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পাটি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নির্বাচনের কোন বিকল্প নাই। ইনশাল্লাহ্ সময়মত নির্বাচন হতে হবে। সবার জন্য নির্বাচনের পথ খোলা। জ্বালাও-পোড়াও, গাছ কাটা, যানবাহন বন্ধ করার রাজনীতি পরিহার করে সকলকে শান্তির পথে, নির্বাচনের পথে আসতে হবে। তিনি মঙ্গলবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা জাতীয় পার্টি- জেপি’র উদ্যোগে সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আনোয়ার হোসেন বলেন, দেশ পরিচালনার জন্য নির্বাচন ছাড়াও ভিন্ন ব্যবস্থা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই সে পথে যাবেন না। শেখ হাসিনার নেতৃত্বে দেশবিস্তারিত পড়ুন


কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিকেলে কাউখালী-নৈকাঠী-পিরোজপুর সড়কের জয়কুল জামে মসজিদের কাছে ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সাদিয়া আফরিন সেতু (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে মাহাতাব ফরাজির মেয়ে। স্থানীয়রা জানান, কাউখালীর ৫৬নং জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন সেতু (৯) তার খালা শাহানাজ বেগমের সাথে রাজাপুর থেকে বাড়ী ফেরার পথে জয়কুল খন্দকার বাড়ির সামনে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হবার সময়  কাউখালী থেকে আসা দ্রুত গতিতে আসা একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পার্শ্ববর্তী রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প

‘আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের শিক্ষার্থীদের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু স্টেপস্ টুয়াডস্ ডেভলপমেন্ট এর শিবু সাওজাল, ইসরাত জাহান মমতাজ, মেডিসিন শিক্ষার্থী মাহমুদ ফেরদৌস, ইব্রাহীম মাঝি,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে তিন দিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা উপস্থিতভাবে শিশুদের লিখতে হয়েছে।


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানায় স্থানীয় সংবাদকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক ও কলামিস্ট জাকারিয়া হোসেন, ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল, খবরপত্রের প্রতিনিধি আল আমিন হোসেন, আমাদের কন্ঠ প্রতিনিধি আবুল কালাম গাজী ও আমাদের অর্থনীতি প্রতিনিধি রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মানবজমিন প্রতিনিধি মো. হাফিজুর রহমান, ইনকিলাব সংবাদদাতা মনিরুজ্জামান খান,বিস্তারিত পড়ুন


প্রেসক্লাব পাইকগাছার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেঁক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে  প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কেঁক কাটেন সিনিয়র এএসপি (ডি-সার্কেল) মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্ত, রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সভাপতি পঞ্চানন সানা, উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায় দেবু। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়েরবিস্তারিত পড়ুন


পাইকগাছা বাজার ও দেলুটির বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত

পাইকগাছায় বাঁধ ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে দেলুটি ইউনিয়নের ৩টি গ্রাম ও পাইকগাছা পৌর বাজারের আংশিক প্রবল জোয়ারের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেলুটি ইউনিয়নের ৩টি গ্রামের কয়েক’শ পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গিয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘেরের মাছ। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ইজারাদারের খামখেয়ালী ও অবহেলার কারণে সোমবার দুপুরে বাঁধ ভেঙ্গে চকরিবকরি বদ্ধ নদীর জোয়ারের উপচেপড়া পানি ভিতরে প্রবেশ করে ইউনিয়নের গেওয়াবুনিয়া, চকরিবকরি ও পারমধুখালীসহ ৩টি গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বাঁধটি মেরামত করলেওবিস্তারিত পড়ুন


রূপসায় ১ কোটি ২৮ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ

রূপসায় ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। যার দাম আনুমানিক ১ কোটি ২৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ভোরে রূপসা উপজেলার অন্তর্গত খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়।  কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খান জাহান আলী ব্রিজ থেকে ৬৪ লাখ পিস চিংড়ি  পোনা জব্দ করা হয়। রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা সরকার জুলফকর আলীর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি পোনা রূপসা নদীতে অবমুক্ত করা হয়।  


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial