প্রধান সূচি

কাউখালীতে জাতীয় মহিলা পার্টির কর্মী সভা

রবিবার বিকেলে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মহিলা পার্টির (জেপি) শিয়ালকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তালুকদার হাটে মহিলা পার্টির নেত্রী তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন উপজেলা মহিলা পার্টির সাধারন সম্পাদিকা সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, লিপি বেগম, গোলেনুর বেগম, ফাতেমা বেগম, সাহানাজ বেগম, রুবি আক্তার, পারভীন বেগম প্রমুখ।

বক্তারা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান, এবং কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পুনরায় আনোয়ার হোসেন মঞ্জুকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে এক যোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial