প্রধান সূচি

রূপসায় ১ কোটি ২৮ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ

রূপসায় ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। যার দাম আনুমানিক ১ কোটি ২৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ভোরে রূপসা উপজেলার অন্তর্গত খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়।  কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খান জাহান আলী ব্রিজ থেকে ৬৪ লাখ পিস চিংড়ি  পোনা জব্দ করা হয়।

রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা সরকার জুলফকর আলীর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি পোনা রূপসা নদীতে অবমুক্ত করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial