প্রধান সূচি

Saturday, August 11th, 2018

 

সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঈদে মহাসড়কে যান থামানো যাবে না

আসন্ন কোরবানির ঈদের সময় সড়কে দুর্ঘটনা এড়াতে পশুবাহী ট্রাকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। একই সাথে যানজট নিয়ন্ত্রণে ঈদের আগে ৭ দিন ও ঈদের পর ৭ দিন সুনির্দিষ্ট আগাম তথ্য ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মহাসড়কে যানবাহন না থামানোর অনুরোধও জানানো হয়েছে। ঈদযাত্রা নির্বিঘœ করতে মোট ৩৩টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ‘ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কার্যকর ব্যবস্থা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ’ সংক্রান্ত চিঠি পাঠিয়ে সংশ্লিষ্টদের এ অনুরোধবিস্তারিত পড়ুন


একই বিষয়ে তিন ধরণের প্রশ্ন বিলি

মঠবাড়িয়ায় গাইড বইয়ের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ

মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী দু’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সরকার নিষিদ্ধ গাইড বইয়ের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। শহরের ৫৬নং মডেল ও ৫৯নং বকসীর ঘটিচেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহা¯্রাধিক শিক্ষার্থীদের চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সরকারের নিষিদ্ধ গাইড ‘শর্টকাট সাজেশন’ থেকে হুবহু তৈরী করা প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। বিষয়টি শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক আরিফ-উল-হক মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের নজরে আনেন। তিনি জানান, গত ৯বিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জে বৃদ্ধ পিতাকে জবাই করে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউনুচ হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ পিতাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে তার বড় ছেলে লাল মিয়া হাওলাদার। শনিবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আলির বাজার গ্রামের এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইউনুচ হাওলাদার ওই গ্রামের মৃত রাসেদ হাওলাদারের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম হাওলাদার বাচ্চু জানান, নিহত ইউনুচ হাওলাদারের ২ ছেলে ২ মেয়ের মধ্যে ঘাতক লাল মিয়া হাওলাদার বড়। সে ২য় বিবাহ করেছেন। এই নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে ক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাগেরহাট প্রেসক্লবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, আহসানুল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, অর্থ সম্পাদক শেখ ইয়ামিন আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হেদায়েত হোসেন লিটন, সাধারণ সম্পদাক মো শওকত হোসেন, ইয়ুথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামছুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধের জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও তা সফল হয়নি। আজও সফল হবে না। দেশের বিভিন্ন স্থানেবিস্তারিত পড়ুন


বাগেরহাট জেলা ব্রান্ড বুক এর মোড়ক উন্মোচন

বাগেরহাট জেলা ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে মিলনাতায়নে ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন করা হয়। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হাই কমিশনার লোকমান হোসেন মিয়া। এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহা পরিচালক সুভাস চন্দ্র পান্ডে, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিন হোসেন (সার্বিক),বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালী

নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবীর প্রতি একমত পোষণ করে ‘সড়ক পরিবহন আইন’ মন্ত্রী সভায় অনুমোদন করায় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পৌর শহরের একটি আনন্দ র‌্যালী করেছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনের নেতৃত্বে শিক্ষক শাহজাহান নেগাবান, ইসমত আরা রোজী, ননী গোপাল শিকদারসহ সকল শিক্ষক-শিক্ষার্থী র‌্যালীতে অংশ নেয়।


মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসায় নবীন বরণ

মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভার্নিং বডির সভাপতি আলহাজ্ব মোতালেব মধু। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক উদয় শংকর ভক্ত, আফজাল হোসেন, উপাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মাওলানা কাজী ওবাইদুল্লাহ, সমাজসেবক জসিম উদ্দিন মৃধা, মোসলে উদ্দিন বাবুল মৃধা, হারুন মৃধা শিক্ষার্থী আবু সালেহ, মো. রেদোয়ান, আরিফুল ইসলাম, মো. আবু জাফর প্রমুখ।


চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. বাবুল হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, অধ্যাপক মনীন্দ্রনাথ বোস, শেখ শহিদুল হক, নেটিজেনবিস্তারিত পড়ুন


সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী করেছে পিরোজপুরের সাংবাদিকরা। শনিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক তামিম সরদার প্রমূখ। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু। বক্তারা সাম্প্রতিক কালে সাংবদিকদের উপর হামলাসহবিস্তারিত পড়ুন


বাগেরহাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আটক

বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফেরিঘাট থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাহাতকে আটক করে। রাহাত বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার মোক্তার হোসেনের ছেলে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। গোয়েন্দা কার্যালয়ে রেখেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial