প্রধান সূচি

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী করেছে পিরোজপুরের সাংবাদিকরা।
শনিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক তামিম সরদার প্রমূখ। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু।
বক্তারা সাম্প্রতিক কালে সাংবদিকদের উপর হামলাসহ সকল সাংবদিক হত্যা, নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial