বাগেরহাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আটক
বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফেরিঘাট থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাহাতকে আটক করে। রাহাত বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার মোক্তার হোসেনের ছেলে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। গোয়েন্দা কার্যালয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Please follow and like us:
« জেলা তথ্য অফিসের উদ্যোগে ইন্দুরকানীতে মহিলা সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন »
