প্রধান সূচি

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. বাবুল হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, অধ্যাপক মনীন্দ্রনাথ বোস, শেখ শহিদুল হক, নেটিজেন আইটির জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ মুন্না,  শিক্ষক প্রতিনিধি, অধ্যাপক মন্ডলী ও শেরেবাংলা ডিগ্রি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অভিভাবক সমাবেশে কলেজের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকবৃন্দের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial