বাগেরহাট জেলা ব্রান্ড বুক এর মোড়ক উন্মোচন
বাগেরহাট জেলা ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে মিলনাতায়নে ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হাই কমিশনার লোকমান হোসেন মিয়া।
এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহা পরিচালক সুভাস চন্দ্র পান্ডে, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিন হোসেন (সার্বিক), বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দীন হায়দারসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং গনমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাট বাংলাদেশের মধ্যে অন্যতম সম্ভাবনাময় জেলা। এ ব্রান্ডিং প্রকাশনা বাগেরহাটকে বিশ্ববাসীর কাছে সহজে তুলে ধরবে। পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়নে জেলা ব্রান্ডিং সহায়ক ভূমিকা পালন করবে। জেলা ব্রান্ডিং এর ফলে বাগেরহাট পূর্বের চেয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
