বাগেরহাটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে ক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাগেরহাট প্রেসক্লবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, আহসানুল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, অর্থ সম্পাদক শেখ ইয়ামিন আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হেদায়েত হোসেন লিটন, সাধারণ সম্পদাক মো শওকত হোসেন, ইয়ুথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামছুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধের জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও তা সফল হয়নি। আজও সফল হবে না। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় দোষীদের আটক করে শাস্তির দাবী জানানো হয়।
Please follow and like us:
« বাগেরহাট জেলা ব্রান্ড বুক এর মোড়ক উন্মোচন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোড়েলগঞ্জে বৃদ্ধ পিতাকে জবাই করে হত্যা »
