প্রধান সূচি

পিরোজপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

পিরোজপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে ৯ দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুরের শহরতলীর রায়েরকাঠী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে শনিবার এক বিশাল রথযাত্রার র‌্যালি রায়েরকাঠী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে ৩ কিলোমিটার পথ অতিক্রম করে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আখড়াবাড়ী মন্দিরে এসে শেষ হয়।
এর আগে রায়েরকাঠী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মঙ্গল আরতী, সকাল ৭.৩০ দর্শন আরতী, বিশ্ব শান্তি ও কল্যান কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন, শ্রীশ্রী জগন্নাথেেদবের লীলামৃত পাঠ ও ভোগ আরতি এবং জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন দাস, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শংকর কুমার কর, পিরোজপুরের সিনিয়র আইনজীবী রাজশেখর দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডল প্রমুখ।
পরে রথযাত্রার উদ্বোধন করেন পিরোজপুরের প্রবীন আইনজীবী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য চন্ডিচরণ পাল।
১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউ মন্দিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচী পালিত হবে। ২২ জুলাই পুনরায় আখড়াবাড়ী মদনমোহন জিউর মন্দির থেকে উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রায়েরকাঠী রাধাগোবিন্দ মন্দিরে ফিরে যাবে।
রথযাত্রার র‌্যালিতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ অংশ গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী বলেন, বাংলাদেশ হচ্ছে সকল ধর্মের মানুষের প্রিয় মাতৃভুমি। এখানে প্রতিটি ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার বর্তমান সরকার সুনিশ্চিত করেছে।
রাধাগোবিন্দ উন্নয়ন কমিটির সভাপতি গৌর কুমার রায় চৌধুরী জানান এবছর শান্তিপূর্নভাবে সকলের সহযোগিতা ও অংশগ্রহণে বিশাল রথাযাত্রার র‌্যালি সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial