প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন

জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জামাল হোসেন খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্মাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান খান, সাধারণ সস্পাদক সাইদুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা নাজমুল, নাছির খান প্রমুখ।

সম্মেলন শেষে জামাল হোসেন খলিলকে সভাপতি ও হুমায়ূন কবির নিজামকে সাধারণ সম্পাদক করে ৪৫ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial