ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের কর্মশালা
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার ছাত্র ইউনিয়ন ভান্ডারিয়া উপজেলা সংসদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপি এক কর্মশালা স্থানীয় ষ্টিমার ঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সংগঠনের উপজেলা সভাপতি শাহানা মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিয়াজ মাহামুদ হিমেল, কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা জাহিদুল আলীম সেলিম, বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক শেখর চক্রবর্তী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিক রায়, মো. রইসুজ্জামান, যুবনেতা হাসান মাহমুদ জোমাদ্দার প্রমূখ।
দিনব্যাপি কর্মশালায় ভান্ডারিয়া, কাউখালী ও পিরোজপুর জেলা সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কাউখালীতে ছিন্নমুল শিশুদের নিয়ে ফল উৎসব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন »
