প্রধান সূচি

Saturday, July 14th, 2018

 

পিরোজপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

পিরোজপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে ৯ দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পিরোজপুরের শহরতলীর রায়েরকাঠী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে শনিবার এক বিশাল রথযাত্রার র‌্যালি রায়েরকাঠী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে ৩ কিলোমিটার পথ অতিক্রম করে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আখড়াবাড়ী মন্দিরে এসে শেষ হয়। এর আগে রায়েরকাঠী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মঙ্গল আরতী, সকাল ৭.৩০ দর্শন আরতী, বিশ্ব শান্তি ও কল্যান কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন, শ্রীশ্রী জগন্নাথেেদবের লীলামৃত পাঠ ও ভোগ আরতি এবং জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন

জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জামাল হোসেন খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্মাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান খান, সাধারণ সস্পাদক সাইদুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা নাজমুল, নাছির খান প্রমুখ। সম্মেলন শেষে জামালবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের কর্মশালা

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার ছাত্র ইউনিয়ন ভান্ডারিয়া উপজেলা সংসদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপি এক কর্মশালা স্থানীয় ষ্টিমার ঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংগঠনের উপজেলা সভাপতি শাহানা মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিয়াজ মাহামুদ হিমেল, কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা জাহিদুল আলীম সেলিম, বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক শেখর চক্রবর্তী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিক রায়, মো. রইসুজ্জামান, যুবনেতা হাসান মাহমুদ জোমাদ্দার প্রমূখ। দিনব্যাপি কর্মশালায় ভান্ডারিয়া, কাউখালী ও পিরোজপুর জেলা সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial