৬ দিনের সফরে আজ ভান্ডারিয়া আসছেন পানি সম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী ও জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ৬ দিনের সফরে আজ রবিবার ভান্ডারিয়া আসছেন। আজ রাতেই তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক উপজেলার ৩নং তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সদ্য প্রয়াত স্ত্রী মরহুমা মমতাজ বেগমের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ শেষে তাঁর ভা-ারিয়াস্থ বাস বভন তাসমিমা ভিলায় আসবেন।
মন্ত্রী এই সরকারি সফরে পিরোজপুরের ভান্ডারিয়া-কাউখালী ও ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসুচির মধ্যে যে সব কাজ রয়েছে তা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ‘ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ অফিস হতে কাপালিহাট ভায়া কাজীরউলা হাট পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। ৪-তলা ভিত বিশিষ্ট ১-তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভা-ারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ‘উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়’র ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ‘জোলাগাতী এম.এ. মাধ্যমিক বিদ্যালয়’র ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ‘পারসাতুরিয়া ছালেকিয়া দাখিল মাদ্রাসা’র বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী উপজেলার কাউখালী ইউনিয়নের ‘কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা’র ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাউখালী, পিরোজপুর এর উদ্যোগে ‘ফলজ বৃক্ষ মেলা-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি। কাউখালী উপজেলায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থের চেক বিতরণ , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী গার্লস হাইস্কুল-লঞ্চঘাট হয়ে সিনেমা হল সড়ক, কাউখালী উপজেলা ডাকবাংলো মোড়, কাউখালী-স্বরূপকাঠী সওজ সড়ক-শ্রীগুরু আশ্রম গেট ভায়া উজিয়ালখান উদয়ন ক্লাব পর্যন্ত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাউখালী সদর ইউনিয়নের খাদ্য গুদামের সামনের সন্ধ্যা নদীর ভাংগন রোধে রক্ষাপ্রদ বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ। ত্রান অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী সদর ইউনিয়নের চরবাশুরী ভেরিবাঁধ সংলগ্ন মাদার খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়নের ‘কাঠালিয়া পিজিএস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ’র বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কাউখালী সদর ইউনিয়নের জয়কুল জিসি হতে শাহীন মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার ভা-ারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী গার্লস্ হাইস্কুল হতে কানুদাসকাঠী সীমানা সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মালিয়ারহাট হতে নতুন নলবুনিয়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ‘মাটিভাংগা টেকনিক্যাল স্কুল’র ৪-তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ‘পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৌরিপুর ইউনিয়নের রাধানগর কলেজ রোড হতে মনিন্দ্র ঘরামীর হাউজ-কাঠালিয়া মনিন্দ্র সাধু হাউজ পর্যন্ত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ‘গৌরিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়’র ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। গৌরীপুর ইউনিয়নের শ্রীপুর ইউজেডআর ২০০৪ হতে পৈকখালী বাজার আরএইচডি রোড ভায়া হানিফ মাদ্রাসা পর্যন্ত সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া-কানুয়া সড়কের ছোট কানুয়া নামক স্থানে পোনা নদীর ভাংগন রোধে রক্ষাপ্রদ বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ। ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার ইন্দুরকানী উপজেলা ১নং পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের স্বপন দারোগার বাড়ির কাছে খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ‘পাড়েরহাট আর.এল.মাধ্যমিক বিদ্যালয় এর একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ‘পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহন। বিদ্যামান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া- মোনাজাত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুর এর ব্যবস্থাপনায় পাড়েরহাট বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে পাড়েরহাট খালের ভাংগন রোধে রক্ষা কাজ পরিদর্শন, পাড়েরহাট-পিরোজপুর সওজ সড়ক হতে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ সড়কের চালনা ব্রিজ নামক স্থানে ক্ষতিগ্রস্থ সড়কের ভাংগন রোধে রক্ষাপ্রদ কাজ পরিদর্শন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশি ইউনিয়নের ‘পত্তার্শী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া- মোনাজাতে অংশ গ্রহন। ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় পত্তাশি ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিল বাড়ির কাছে খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইন্দুরকানী, পিরোজপুর এর উদ্যোগে ‘ফলজ বৃক্ষ মেলা-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ইন্দুরকানী উপজেলার কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম বিতরণ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের ‘ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়’র বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। ‘সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ‘শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ‘দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় এর নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ‘পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজী বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের কেশবলাল মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। ‘আতরখালী মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত। ‘ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকন বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইকড়ি ইউনিয়নের ইকড়ি ইউপি হতে ভগিরথপুর বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইকড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শরীফের ডাঙ্গার খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইকড়ি ইউনিয়নের ‘বোথলা মাধ্যমিক বিদ্যালয় এর একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া পৌরসভার ‘ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা’র ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ‘ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ‘দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসা’র ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের দারুলহুদা লঞ্চঘাট হতে কলোনী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় নদমূলা ৭নং ওয়ার্ডের আব্দুল হক জোমাদ্দারের বাড়ির সামনের খালের উপর সেতু নির্মাণ। ‘হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যমান একাডেমিক ভবন এর উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ‘তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া- মোনাজাতে অংশ গ্রহন, ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া আব্দুল হক বিএসসি মাস্টারের বাড়ির সামনের খালের উপর সেতু নির্মাণ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ‘চিংগুরিয়া এন.আই.এইচ. মাধ্যমিক বিদ্যালয়’র নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, ‘চিংগুরিয়া এন.আই.এইচ. মাধ্যমিক বিদ্যালয়’র ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় উপকূলীয় বাধঁ উন্নয়ন প্রকল্প সিইআইপি-১ এর অর্থায়নে ভান্ডারিয়া উপজেলায় বাংলো’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশ গ্রহন।
২১ জুলাই বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের মা এবং তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেনের সদ্য প্রয়াত স্ত্রী মরহুমা মমতাজ বেগমের কুলখালী উপলক্ষে দোয়া মিলাদে অংশ নেবেন।
