প্রধান সূচি

Wednesday, March 28th, 2018

 

পিরোজপুরে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সময়ের সাথে, উন্নয়নের পথে’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেনবীর মুক্তিযোদ্ধা জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট এম এ মান্নান। প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে আমাদের সময়কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জিয়াউল আহসান, জহিরুল হক টিটু, খেলাফত হোসেন খসরু, জিয়াউর হক, হুমায়ুন কবির, মশিউর রহমান রাহাত, হাসিবুল ইসলাম হাসান, নাজিরপুর প্রতিনিধি জোতিশ চন্দ্র হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন আমাদের সময় এরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২৩৬ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার

পিরোজপুরে ২৩৬ পিস ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বিজিবি সদস্যের নাম মো. আকাইদ (২৫)। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ষোলশত গ্রামে। বর্তমানে সে কুমিল্লায় বিজিবিতে কর্মরত। পুলিশ সূত্র জানায়, বুধবার বেলা ১১ টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকা থেকে ডিবি পুলিশের এস আই শওকত, এএসআই সিরাজ এবং এএসআই রুস্তুমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিজিবি সদস্যকে ২৩৬ পিস ইয়াবাসহ আটক করে। তাকে প্রথমে পিরোজপুর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অগ্নিকান্ড ॥ ১০ দোকান ভস্মিভূত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাপড়িয়া পট্টি এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান ঘর পুড়ে গেছে। বুধবার সকাল ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঠবাড়িয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে মোম তৈরীর কারখানা, টেইলার্স, ডেকারেটরের দোকানসহ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনও ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি।


ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী পালন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে বুধবার সকালে প্রাতকালীন প্রার্থনা, শ্রীগুরু বন্ধনা, গীতা পাঠ, অষ্টোত্তর শতনামপাঠ, জাতীয় ও শ্রীগুরু পতাকা উত্তোলন, পাদুকা উৎসব আনয়ন, মঙ্গলঘট স্থাপনসহ সকল ধর্মীয় কৃতকর্ম শেষে সকাল ১০টায় সনাতন ধমাবলম্বীর শ্রীগুরু সংঘ অনুসারি কয়েকশত নারী-পুরুষ ধর্মীয় প্লাকার্ড, বিগ্রহ এবং নারীদের উলুধ্বণী ও সঙ্খ বাজানোর তালে তালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মন্দির প্রাঙ্গনে সকল জীবের কল্যাণে সমবেত প্রার্থনার মাধ্যমে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা” বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বুধবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেএম লতিফ ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক, প্রেসক্লাবের সভাপতি, উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমূখ। সভাপতি তার বক্তব্যে সরকারের গত ৮ বছরের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকান্ড তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালেরবিস্তারিত পড়ুন


পিরোজপুর সোহ্রাওয়ার্দী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১০টায় জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নেয়ামাতুল্লাহ’র নেতৃত্বে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি চলাকালে পিরোজপুর জেলা ইসলামী আন্দোলন-এর সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদার ও জয়েন্ট সেক্রেটারী আলহাজ¦ শেখ ইলিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।


মঠবাড়িয়ায় শিশু মেলা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার মঠবাড়িয়া উপজেলা পরিষদ থেকে শিশু মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। শিশু মেলার র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের দর্শক শ্রোতা অংশগ্রহন করেন।


বাগেরহাট ১৮১ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বাগেরহাট মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন তালুকদার, শেখ আব্দুর রাজ্জাক, পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ। বাগেরহাট জেলার ৯টি উপজেলার ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকে ৫ হাজার ৫০০বিস্তারিত পড়ুন


বাগেরহাটে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী পালিত

বাগেরহাটে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে পালিত হলো দৈনিক আমাদের  সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী। সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে বাগেরহাট-২ আসন এর সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা  কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আ. বাকি তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (বাগেরহাট সদর সার্কেল) মো. সাহাদৎ হোসেন, সাংবাদিক আসিস দে, আমাদের সময় বাগেরহাট প্রতিনিধি নেয়ামুল হাদী রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, আলী আকবর টুটুল, সাংবাদিকবিস্তারিত পড়ুন


পাইকগাছা সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছা সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বেজ ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৌতম কুমার মজুমদার, শেখ আব্দুস সাত্তার, রাজ্জাক শেখ, শিক্ষক কৌস্তব রঞ্জন সানা, আবু সাদেক, আবু হেনা মোস্তফা, জিএ গফুর, সুকুমার মন্ডল, আব্দুল মজিদ ও ঠিকাদার নির্মল বাবু। উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নুরুল হকের প্রচেষ্টায় মাদ্রাসার ৪ তলা ফাউন্ডেশনের নতুন এ ভবন নির্মাণে ৭২ লক্ষ টাকা বরাদ্দ হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial