ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী পালন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে বুধবার সকালে প্রাতকালীন প্রার্থনা, শ্রীগুরু বন্ধনা, গীতা পাঠ, অষ্টোত্তর শতনামপাঠ, জাতীয় ও শ্রীগুরু পতাকা উত্তোলন, পাদুকা উৎসব আনয়ন, মঙ্গলঘট স্থাপনসহ সকল ধর্মীয় কৃতকর্ম শেষে সকাল ১০টায় সনাতন ধমাবলম্বীর শ্রীগুরু সংঘ অনুসারি কয়েকশত নারী-পুরুষ ধর্মীয় প্লাকার্ড, বিগ্রহ এবং নারীদের উলুধ্বণী ও সঙ্খ বাজানোর তালে তালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় মন্দির প্রাঙ্গনে সকল জীবের কল্যাণে সমবেত প্রার্থনার মাধ্যমে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু-বৌদ্ধা-খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, শ্রীগুরু সংঘের উপজেলা সভাপতি হিরালাল কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ছগির হোসেন পোদ্দার, উৎসব কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক শিশুতোষ কর্মকার, মহিলা সমিতির সভানেত্রী মঞ্জু রানী দাস, সাধারণ সম্পাদিকা অঞ্জলী রানী ব্রক্ষ্ম, মদন মোহন মন্দির কমিটির সভাপতি সুকুমারদাসসহ নারী-পুরুষ অংশ গ্রহন করে। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও ২৮ মার্চ বুধবার শুরু হয়ে ১লা এপ্রিল মহা প্রষাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে। আর এতে দেশের বিভিন্ন খ্যাতনামা অমৃতবাণী, বেদবাণী, মা ভবতারিণী, শ্রীনাম সংঘ, মহামায়া ও গুরু ভাই সম্প্রদায় অংশ নেবেন।
