মঠবাড়িয়ায় অগ্নিকান্ড ॥ ১০ দোকান ভস্মিভূত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাপড়িয়া পট্টি এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান ঘর পুড়ে গেছে। বুধবার সকাল ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মঠবাড়িয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে মোম তৈরীর কারখানা, টেইলার্স, ডেকারেটরের দোকানসহ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে।
ক্ষতিগ্রস্থরা জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনও ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ২৩৬ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার »
