মঠবাড়িয়ায় সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা” বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বুধবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেএম লতিফ ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক, প্রেসক্লাবের সভাপতি, উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমূখ।
সভাপতি তার বক্তব্যে সরকারের গত ৮ বছরের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকান্ড তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিরলস চেষ্ঠার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশকে প্রধানমন্ত্রীর আহবানে সকলকে সাড়া দিয়ে দেশের সকল উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে আহবান জানান।
আলোচনা সভা শেষে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
