প্রধান সূচি

পিরোজপুরে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সময়ের সাথে, উন্নয়নের পথে’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেনবীর মুক্তিযোদ্ধা জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট এম এ মান্নান।

প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে আমাদের সময়কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জিয়াউল আহসান, জহিরুল হক টিটু, খেলাফত হোসেন খসরু, জিয়াউর হক, হুমায়ুন কবির, মশিউর রহমান রাহাত, হাসিবুল ইসলাম হাসান, নাজিরপুর প্রতিনিধি জোতিশ চন্দ্র হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন আমাদের সময় এর পিরোজপুর প্রতিনিধি খালিদ আবু।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial