Wednesday, March 28th, 2018
পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের শিক্ষা উপহার বিতরণ
পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক মো. আব্দুল গফফার, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক হুমায়ুন কবির, সিনিয়র ফিল্ড অফিসার আছাদুল ইসলাম, মাহফুজুর রহমান, জুনিয়র ইউনিট অফিসার আমির হোসেন ও সরোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের ২৬৭ মেধাবী সন্তানকে ২ লক্ষ ৩৪ হাজার টাকার শিক্ষা উপহার প্রদান করা হয়।
পাইকগাছায় দুঃস্থদের মাঝে কুয়েত সোসাইটির ত্রাণ বিতরণ
পাইকগাছায় সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে কুয়েত সোসাইটি রিলিফ এর ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সিনিয়র মাদ্রাসা মাঠে ৫শ’ মুসলিম দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আকতারুজ্জামান লাভলু, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী ও সরবানু বেগম। অনুষ্ঠানে ৫ শতাধিক দুঃস্থ ব্যক্তির প্রত্যেককে ত্রাণ হিসেবে ১৫বিস্তারিত পড়ুন
পাইকগাছায় যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌর পাইপ লাইন প্রকল্প এর বর্তমান অবস্থার সার্ভে প্রতিবেদন পর্যালোচনা ও প্রকল্পের সেবার মান উন্নয়নে যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ও নবলোকের উদ্যোগে বুধবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে পাইপ লাইন গ্রাহক সমিতির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। রিসোস পার্সোন ছিলেন ট্যারিফ বিশেষজ্ঞ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সচিব লিয়াকত আলী, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ। বক্তব্য রাখেন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহাবুবরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সহকারী শিক্ষা অফিসারের স্বামীকে মারপিটের অভিযোগ
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা ও প্রভাষক ময়নুল ইসলামের বিরুদ্ধে উপস্থাপনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের স্বামী বাবলু ঘোষকে মারপিট করার অভিযোগ উঠেছে। আহত বাবলু ঘোষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে মারপিটের ঘটনা অস্বীকার করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় বলে প্রভাষক ময়নুল ইসলাম জানিয়েছেন। সহকারী শিক্ষা অফিসার শোভা রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমার উপর দায়িত্ব অর্পন করা হয়। আমি ও প্রভাষক ময়নুল ইসলাম প্রশাসনের বেশিরভাগ অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা কওসার মোড়ল (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন হয়েছে। নিহত কওসার মোড়ল ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নিহতের ভাতিজা মাসুদ মোড়ল তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে পিটিয়ে চাচা কওসার মোড়লকে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন
