পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের শিক্ষা উপহার বিতরণ
পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক মো. আব্দুল গফফার, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক হুমায়ুন কবির, সিনিয়র ফিল্ড অফিসার আছাদুল ইসলাম, মাহফুজুর রহমান, জুনিয়র ইউনিট অফিসার আমির হোসেন ও সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের ২৬৭ মেধাবী সন্তানকে ২ লক্ষ ৩৪ হাজার টাকার শিক্ষা উপহার প্রদান করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় দুঃস্থদের মাঝে কুয়েত সোসাইটির ত্রাণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন »
