বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা কওসার মোড়ল (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন হয়েছে। নিহত কওসার মোড়ল ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নিহতের ভাতিজা মাসুদ মোড়ল তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে পিটিয়ে চাচা কওসার মোড়লকে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, নিহত কাওসার মোড়লের ডান চোখ ও ঘাড়ের পেছনে ফোলা জখমের চিহ্ন রয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কওসার মোড়লের সাথে তার বড় ভাই মহসিন মোড়লের ছেলে মাসুমের সাথে পূর্ব বিরোধ রয়েছে।
