বাগেরহাট ১৮১ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান
বাগেরহাট মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন তালুকদার, শেখ আব্দুর রাজ্জাক, পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ।
বাগেরহাট জেলার ৯টি উপজেলার ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকে ৫ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় শিশু মেলা »
