প্রধান সূচি

বাংলাদেশ মধ্যআয়ের দেশে উত্তরণের স্বীকৃতি পাওয়ায়

ভান্ডারিয়ায় আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ মধ্যআয়ের দেশে উত্তরণের জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মঙ্গলবার ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়াম্যান এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগ আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু প্রমূখ।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial