Tuesday, March 20th, 2018
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের সাফল্য অর্জন উপলক্ষে পিরোজপুরে প্রেস ব্রিফিং
‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন’ উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মিডিয়া কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ পরিচালক মো. কাজী তোফায়েল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার প্রতিনিধি এডভোকেট মাহামুদ হোসেন, বাসস প্রতিনিধিবিস্তারিত পড়ুন
বাংলাদেশ মধ্যআয়ের দেশে উত্তরণের স্বীকৃতি পাওয়ায়
ভান্ডারিয়ায় আনন্দ শোভাযাত্রা
বাংলাদেশ মধ্যআয়ের দেশে উত্তরণের জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মঙ্গলবার ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়াম্যান এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগ আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,বিস্তারিত পড়ুন
বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে ভান্ডারিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা
ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্কাউটদের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিহারী পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে ইউএনও ও পৌর প্রশাস শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরুবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়াকে বাল্যবিয়ে মুক্ত করতে ৪ ইউনিয়নে লাল কার্ড
পিরোজপুরের মঠবাড়িয়াকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সাপলেজা মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাপেলেজা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, নিকাহ্ রেজিস্টার, ইমাম, হিন্দু বিবাহ রেজিস্টার, পুরোহিতবৃন্দের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, এসআই শাহনাজ পারভিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান আহম্মেদ, প্রধান শিক্ষক আবদুর রাসেদ হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্টেপস্বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী ৯ দিন পর উদ্ধার
অপহরণের ৯ দিন পর মঠবাড়িয়া থানা পুলিশ দধিভাঙ্গা বাজার থেকে সোমবার সন্ধ্যায় স্কুল ছাত্রী মিম আক্তার (১৩)কে উদ্ধার করেছে। ওই স্কুল ছাত্রীকে মঙ্গলবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী মিম স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পূর্বে ওৎ পেতে থাকা একই এলাকার এজাহার ভুক্ত ইউসুফ শিকদারের ছেলে রাব্বি শিকদার (২২), মৃত. লালু শিকদারের ছেলে ইউসুফ শিকদার (৪৫)সহ কয়েকজন মিলে জোরপূর্বক মীমকে মটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান,বিস্তারিত পড়ুন
ডা. তানভীর আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল
স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ এর স্ত্রী শিউলী আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ …. রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে গাইনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মরহুমার দুই ছেলে ও স্বামী রয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মরহুমার প্রথম জানাজা স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে সম্পন্ন করে বানারীপাড়ার নিজ গ্রাম ইলুহারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে বলে স্বজন সূত্রে জানা গেছে। এদিকে তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও অন্যান্যেবিস্তারিত পড়ুন
কচুয়ায় আনন্দ শোভাযাত্রা
বাংলাদেশ নি¤œআয়ের দেশ থেকে নি¤œমধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়া ও জাতিসংঘ স্বীকৃতি দেওয়ায় উপজেলা ব্যাপী এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ারসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই প্রথমবারের মত বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে কচুয়া উপজেলার প্রতিটিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস একাদশ চ্যাম্পিয়ন
সোমবার রাতে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়া মাঠে স্থানীয় নবীন-প্রবীন যুবসংঘ আয়োজিত নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী সমিতির হাট এলাকার ফ্রেন্ডস একাদশ ক্লাব চ্যম্পিয়ন হয়। রাত ৮ টায় খেলা শুরু হয়। এতে টচে জিতে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ১০৯ রান পেয়ে অলআউট হয় সদরের সততা একতা ক্লাব। পরে জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস একাদশ ক্লাব ১৩ ওভার ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আমান উল্লা আমান ও বরকত বিন সিদ্দিক। শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার টেলিভিশন তুলে দেনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
ইন্দুরকানীতে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পত্তাশী এলাকার এক স্কুল ছাত্রীকে দুই যুবক পছন্দ করে আসছে। এই ঘটনা দু’জনে জানার পর একে অন্যকে ওই ছাত্রীর পথ থেকে সরে যেতে বলে। কিন্তু এ সিদ্ধান্ত তার দু’জনে মানতে নারাজ। এর সূত্র ধরেই পত্তাশী গ্রামের আলী আজিম গ্রুপের লোকজন হাসান গ্রুপের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। পাল্টা হামলায় উভয় পক্ষের রাব্বি সিকদার, হাসান, মাসুম,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১৪ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর পৌর এলাকার পশ্চিম শিকারপুর থেকে মঙ্গলবার রাতে ১৪ বোতল ফেন্সিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক খালেদা পশ্চিম শিকারপুরের রায়েরকাঠী গ্রামের শহিদ শেখের স্ত্রী। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই দিবাকর চন্দ্র এর পুলিশের একটি দল শিকারপুর এলাকা থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ খালেদাকে গ্রেফতার করে। এ বিষয়ে পিরোজপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ (সংশোধনী) ২০০৪ এর ১৯ (১) টেবিল ৩(ক)/২৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
