ভান্ডারিয়ায় ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস একাদশ চ্যাম্পিয়ন
সোমবার রাতে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়া মাঠে স্থানীয় নবীন-প্রবীন যুবসংঘ আয়োজিত নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী সমিতির হাট এলাকার ফ্রেন্ডস একাদশ ক্লাব চ্যম্পিয়ন হয়। রাত ৮ টায় খেলা শুরু হয়। এতে টচে জিতে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ১০৯ রান পেয়ে অলআউট হয় সদরের সততা একতা ক্লাব। পরে জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস একাদশ ক্লাব ১৩ ওভার ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আমান উল্লা আমান ও বরকত বিন সিদ্দিক।
শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার।
এসময় অন্যান্যের মধ্যে মো. দুলাল সরদার ও বাবুল হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী খেলা শুরু হয়ে ১৯ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভান্ডারিয়া ও তার পার্শবর্তী উপজেলা থেকে মোট ১৬টি দল অংশ গ্রহন করে।
