Tuesday, March 20th, 2018
ইন্দুরকানীতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার চরবলেশ্বর এলাকার কৃষক মোস্তফা মোল্লার খড়ের গাদায় তার বোন ও ভাগ্নে আগুন দিয়ে পালিয়ে যায় বলে ওই কৃষক অভিযোগ করেন। আগুনে খড়ের গাদাটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কৃষক মোস্তফা মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার বোন নাসিমা, ফাহিমা, ভাগ্নে সজিবকে আমার খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যেতে দেখেছি। অপরদিকে বোন নাসিমা বেগম জানান, আমার ভাই মোস্তফা মোল্লা আমাদের জমি না দিয়ে উল্টো নিজে খড়ের গাদায় আগুন দিয়ে আমাদেরবিস্তারিত পড়ুন
হত্যা মামলায় মঠবাড়িয়ার যুবকের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। আদালত রফিকুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদন্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজার কাছ থেকে উপজেলার বাদুড়তলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে জাহিদুল ইসলাম একটি মোবাইল ফোন ক্রয় করে। এ সময় রাজা মোবাইলের চার্জার পরে দিবে বলে জানান। বিগতবিস্তারিত পড়ুন
