ডা. তানভীর আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল
স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ এর স্ত্রী শিউলী আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ …. রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে গাইনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মরহুমার দুই ছেলে ও স্বামী রয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মরহুমার প্রথম জানাজা স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে সম্পন্ন করে বানারীপাড়ার নিজ গ্রাম ইলুহারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে বলে স্বজন সূত্রে জানা গেছে। এদিকে তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও অন্যান্যে স্টাফবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Please follow and like us:
« কচুয়ায় আনন্দ শোভাযাত্রা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী ৯ দিন পর উদ্ধার »
