বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
বাগেরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এদিন বিকালে শহরের রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার। আলোচনা সভা শেষে ৯৮ পাউন্ড কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়।
অপরদিকে শহরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করেছে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে শনিবার বিকালে শহরের স্টেডিয়ামের সামনে জেলা তাঁতীলীগের কার্যালয়ের সামনে থেকে তাঁতীলীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে তাঁতীলীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগ নেতা এ্যাড. ফকির ইফতেখারুল ইসলাম রানা, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি শেখ সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক লিটু দাস, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক জাহিদ শেখ, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতীলীগের সভাপতি জাহাগীর হোসেন মিঠু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করেন তাঁতীলীগের নেতাকর্মীরা।
