প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে মাদ্রাসা ছাত্রী ও প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যাবধানে রবিবার রাতে মনিরা আক্তার (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী ও মৌসুমী বেগম (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বান্ধবপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও নলী জয়নগর গ্রামের দিনমজুর এমাদুল হক স্বপন গোলদারের মেয়ে মনিরা আক্তার রোববার বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে উপজেলার উত্তর হলতা গ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী মৌসুমী আক্তার চালের পোকা নিধনের ওষুধ পান করে রবিবার রাতে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial