Saturday, March 17th, 2018
কৃষান-কৃষানীর সম্মিলিত প্রয়াস কৃষি বিপ্লবে ভূমিকা রাখতে সক্ষম … তাসমিমা হোসেন
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, তথ্য, শ্রম, জমি, মূলধন ও প্রযুক্তির সমন্বিত ব্যবহার কৃষি ক্ষেত্রে আশাতীত সাফল্য ঘটাতে পারে। কৃষান-কৃষানীর সম্মিলিত প্রয়াস ভান্ডারিয়াসহ দেশে কৃষি বিপ্লব সাধনে বিশাল ভূমিকা রাখতে সক্ষম। সরকার কৃষির উপর বিশেষ গুরুত্বারোপ করায় কৃষি প্রধান দক্ষিণাঞ্চলে তার সদ্ব্যবহার করার সুযোগ আমাদের নিতে হবে। তিনি শনিবার বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম মাটিভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবাষির্কী উপলক্ষে কৃষান-কৃষানীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশর কৃষকরা খুবই পরিশ্রমী। এক দিকে যেমন তাদের বড়, তেমনি উদারবিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র্যালী, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিশু কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা
ইন্দুরকানীতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও চিত্রাঙ্কন রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্বারা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শণ ঘাট গম্বুজ, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বাগেরহাট জেলার বারাগপুর সুন্দরবন রিসোর্স ও শিশু পার্ক পরিদর্শন করে প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এসময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আলমগির করিব মান্নু, যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক গাজী আবুল কালামসহ প্রেসক্লাবের সাংবাদিক জে. আই. লাভলু, দিবাকর দত্ত পুলিন, ছাদিকুল ইসলামবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলায় নানা আয়োজনে শিশু সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি উপলক্ষে শনিবার সকালে এক আনন্দঘন পরিবেশে উপজেলা অডিটরিয়ামে কেক কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.বিস্তারিত পড়ুন
দোকান-ঘর উচ্ছেদ, মালামাল লুট ও দখলের চেষ্টা
মঠবাড়িয়ায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে যখম
মঠবাড়িয়ায় উপজেলার ভগিরতপুর বাজারে রাতের আধারে এক ব্যবসায়ীর দোকানের মালালুট ও ঘর ভাংচুর করে গুড়িয়ে দিয়ে ওই জমিতে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘর মালিক ফজলুল হক বাদী হয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামিম হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য ছত্তার হাওলাদার ও মুরাদসহ ১০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। এদিকে ওই উচ্ছেদ ও লুটপাট ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় গুরুতর যখম স্থানীয় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাভলু তালুকদারকে আশংকাজনক অবস্থায় শুক্রবার রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। দোকান ঘর গুড়িয়ে দেয়া ও লুটের পর ওইবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, অধ্যক্ষ আজীম-উল-হক, অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, আ’লীগ নেতা লোকমান হোসেন খান, ফজলুল হক মনি, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দিন, রুহুল আমিন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে
মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. নজরুল ইসলামের পরিচলনায় শনিবার দিনভর স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩০জন বিশেষজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় তিন সহস্রাধিক রোগীদের ব্যবস্থাপত্র ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। অধ্যাপক ডা. এম. নজরুল ইসলাম জানান, এ চিকিৎসা সেবায় বয়স্ক রোগীদের জন্য ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা এবং ব্যবস্থা পত্রের সাথে বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
বাগেরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে মাদ্রাসা ছাত্রী ও প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যাবধানে রবিবার রাতে মনিরা আক্তার (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী ও মৌসুমী বেগম (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বান্ধবপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও নলী জয়নগর গ্রামের দিনমজুর এমাদুল হক স্বপন গোলদারের মেয়ে মনিরা আক্তার রোববার বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে উপজেলার উত্তর হলতা গ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী মৌসুমী আক্তার চালের পোকা নিধনের ওষুধবিস্তারিত পড়ুন
