প্রধান সূচি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে

মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. নজরুল ইসলামের পরিচলনায় শনিবার দিনভর স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩০জন বিশেষজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় তিন সহস্রাধিক রোগীদের ব্যবস্থাপত্র ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

অধ্যাপক ডা. এম. নজরুল ইসলাম জানান, এ চিকিৎসা সেবায় বয়স্ক রোগীদের জন্য ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা এবং ব্যবস্থা পত্রের সাথে বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial