স্বরূপকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলায় নানা আয়োজনে শিশু সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি উপলক্ষে শনিবার সকালে এক আনন্দঘন পরিবেশে উপজেলা অডিটরিয়ামে কেক কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. তারিকুল ইসলাম, সমেদকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এম. কে. সবুর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিফাত সিকাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ নাজমুল হাসান মাসুদ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন প্রমুখ।
এসময় বক্তারা জাতির পিতার স্মৃতিচারন করে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অসামন্য অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
