প্রধান সূচি

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার এ অন্তুর্ভুক্তি হওয়াতে 

ভান্ডারিয়ায় আনন্দ শোভাযাত্রা

ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কে ‘মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’ -এ অন্তুর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামান্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় ভান্ডারিয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা বের  হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্ত্বর এসে শেষ হয়।

এ সময় শোভাযাত্রায় অংশ নেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, থানা অফিসার ইন চার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, এনামুল করিম খান পান্না, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আঃ মন্নান বিশ্বাস, উপজেলা যুবলীগ আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইউম, পৌর ছাত্রলীগের সভাপতি উৎপল  জোমাদ্দারসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial