প্রধান সূচি

Saturday, November 25th, 2017

 

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতিতে

ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও খাবার বিতরণ

ভান্ডারিয়ায় উপজেলার শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এর অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে উপজেলার ৬৮নং হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির চার’শ শিক্ষার্থীর মাঝে আওয়ামী সমবায়লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ আমিনুর রহমান ছগির জোমাদ্দেরর উদ্যোগে স্কুল ব্যাগ ও খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান ছগির জোমাদ্দার। এসময় আরোবিস্তারিত পড়ুন


৭ মার্চের স্বীকৃতি উদযাপনে কাউখালীতে আনন্দ শোভাযাত্রা

 বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, চলচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী বালক বিদ্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য প্রদর্শন করা হয়। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) মাধবীবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

কাউখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুস সালাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে কাউখালী-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের শিয়ালকাঠীর হাওলাদার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শিয়ালকাঠী গ্রামের মৃত মৌলভী হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে সাড়ে সাতটার দিকে ওই হাটে সুপারী বিক্রি করে বাড়ি ফিরতে ছিলো। এসময় একটি ইজিবাইক তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। কাউখালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলার ইন্দুরকানী বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা অধ্যক্ষ শাহ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক,বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে নেছারাবাদে আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি  দেয়ায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্বাদের নিয়ে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর স্কুলের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, মুক্তিযোদ্বা কমান্ডার জাহিদ হোসেন সহিদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। বক্তারা একাত্তর সালের ৭ মার্চেরবিস্তারিত পড়ুন


৭ই মার্চ ভাষণ স্বীকৃতি উপলক্ষে মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এর অন্তর্ভুত্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুলবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

উপজেলার বলেশ্বরনদ তীরের কচুবাড়িয়া বেরিবাধে শনিবার সকালে ইট বোঝাই ট্রলি চাপায় আবু আব্দুল্লাহ্ (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ্ উপজেলার কচুবাড়িয়া গ্রামের ইব্রহীম মুন্সির ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রলিটি আটক করতে পারলেও  চালক ইলিয়াস মিয়া পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মঠবাড়িয়ায় শুভসংঘের উদ্যোগে স্কুল আঙিনায় বৃক্ষ রোপন

 দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আঙিনায় ফলদ ও ফুলের গাছের চারা রোপন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কেএম লতিফ ইনস্টিটিউশন চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান একটি বকুল ফুলের চারা ও একটি ডালিম গাছের চারা রোপন করে  এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ মঠবাড়িয়া শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, মাছরাঙা টিভির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রভাষক জুলহাস শাহীন, শিক্ষক দেবব্রত হালদার, শুভসংঘ সদস্য আজিজুল হক তানভীর ফরাজি, মেহেদী হাসান, আরাফাত রহমান অপি ও কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার প্রমুখ।


বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে

পিরোজপুর প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমরিয়াল অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্ট্রার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে পিরোজপুরে যথাযজ্ঞ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর এখানে সমবেতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। এরপর কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন


নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা শুরু

পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালার শুরু হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় পুরাতন ডিসি অফিসে বিশ্ববিদ্যালয় প্রাপ্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। বেসরকারি সংস্থা রিক ও মহিলা পরিষদের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রূপান্তর খুলনার পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু। প্রথম দিনের প্রশিক্ষন শেষে আয়োজিত সভায় মহিলা পরিষদের পিরোজপুরের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মান্নান। এসয় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মিনারা বেগম, অ্যাডভেকেট আহসানুল কবির বাদল, সহযোগীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial