প্রধান সূচি

৭ই মার্চ ভাষণ স্বীকৃতি উপলক্ষে মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার এর অন্তর্ভুত্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানা অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial