Saturday, November 25th, 2017
পিরোজপুরে পিটিআই এর সুপারের কার্যালয়ে চুরির চেষ্টা ॥ নৈশ প্রহরী আহত
পিরোজপুর পৌর শহরের প্রাইমারী ট্রেনিং ইনিস্টিটিউশনে চুরি করতে বাধা দেয়ায় কর্তব্যরত নৈশ প্রহরীকে পিটিয়ে আহত করেছে চোরের সংঘবদ্ধ দল। গত শুক্রবার রাত আড়াইটার দিকে সুপারের কার্যালয়ে এঘটনা ঘটে। আহত নৈশ প্রহরী জাহাঙ্গীর হোসেনকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে দুই থেকে তিন জন চোর পিটিআই সুপারের কার্যালয়ে তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। এ সময় পিটিআই’র নৈশ প্রহরী জাহাঙ্গীর টের পেয়ে ঘটনা স্থলে গেলে চোরের দল তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে চোরেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট : আটক-২
পিরোজপুরের এক স্থানীয় সাংবাদিকের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের নড়াইলপাড়া এলাকায় স্থানীয় সাপ্তাহিক পিরোজপুরের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু এর বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আটক আছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। সাংবাদিক ওয়াহিদ হাসান বাবু জানান, দুপুরের দিকে লিয়ন ও শিল্পীর নেতৃত্বে একদল বখাটে অস্ত্র-সন্ত্র নিয়ে তার শহরের নড়াইলপাড়া বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরের মালামালবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গুলি ভর্তি ম্যাগজিনসহ দুই যুবক আটক
নাজিরপুরে দস্যুতার চেষ্টাকালে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে স্থানীরা। পরে আটককৃত রাজিবুল মিস্ত্রী (২০) ও শফিউল্লাহ মোল্লা (২১) কে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটক রাজিবুল মিস্ত্রী উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের সালাম মিস্ত্রীর ছেলে ও শফিউল্লাহ মোল্লা একই গ্রামের জুলহাস মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, গত শুক্রবার গভীর রাতে আটককৃত দুই যুবকসহ চার জন মিলে সিঁদকেটে উপজেলার হরিপাগলা গ্রামের রনজিত কুমার ঢালীর ঘরে চুরি করতে ঢোকে। এ সময়বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার এ অন্তুর্ভুক্তি হওয়াতে
ভান্ডারিয়ায় আনন্দ শোভাযাত্রা
ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কে ‘মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’ -এ অন্তুর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামান্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় ভান্ডারিয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্ত্বর এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস, উপজেলা মহিলাবিস্তারিত পড়ুন
মংলা বন্দরের জেটি থেকে কাপড় চুরির দেড় বছরেও উদঘাটন হয়নি
মংলা বন্দরের জেটির অভ্যন্তরের সংরক্ষিত এলাকা থেকে কন্টেইনারের তালা ভেঙ্গে কোটি টাকার কাপড় চুরির রহস্য দেড় বছরেও উদঘাটন হয়নি। এ ঘটনায় থানায় মামলা হলেও চুরি যাওয়া কাপড় উদ্ধার ও জড়িতদের খুঁজে পায়নি পুলিশ। অভিযোগ উঠেছে, এ চুরির ঘটনার সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিথ্যা ঘোষণা দিয়ে কম দামের ফেব্রিকস কাপড়ের পরিবর্তে একটি প্রতিষ্ঠান বেশি মূল্যের উন্নতমানের প্যান্টিং ও স্যুটিং কাপড় আমদানি করে। এ বিষয়টি মংলা শুল্ক কর্তৃপক্ষ গোপন সূত্রে জানার পর ওই কাপড় আমদানি প্রতিষ্ঠান ব্যবসায়ীক কৌশলগত কারণে কাপড় ডেলিভারি না নিয়ে গা ঢাকা দেয়। শুল্কবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আনন্দ শোভাযাত্রা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মোমেরিজ অব দ্যা ওয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিষ্টার এ অন্তর্ভুক্তি হওয়ায় বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা,বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন নিরস্ত্র বাঙ্গালী জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করে … শেখ হারুনুর রশীদ
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা নামক মহতী কাব্যের শ্রষ্ঠা কবি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র জাতিতে পরিণত করে। ৪৭ বছরে অনেক কিছু বদলে গেলেও বদলানো যায়নি বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন। তিনি শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ১০ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ১০ ইউনিয়নে গ্রাম আদালতের উপর সচেতনতা মূলক পৃথক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের আওতায় গত সোমবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলামের পরিচালনায় পৃথক কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রুহুল আমিন বিশ্বাস, ইউপি সচিব, মেম্বর,বিস্তারিত পড়ুন
লোনাপানি কেন্দ্রের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনা পানি কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে যোগদান করে। কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, এটিএম শফিকুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এমএনএস মামুন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সহ কেন্দ্রেরবিস্তারিত পড়ুন
পাইকগাছার কপিলমুনির ৩নং ওয়ার্ড জাপার কমিটি গঠন
পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার বিকালে কাশিমনগরের মানিকতলা বাজার চত্ত্বরে জাপা নেতা সাজ্জাত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সদস্য সচিব শামছুল হুদা খোকন, কপিলমুনি ইউনিয়ন আহবায়ক সরদার ফরিদ উদ্দীন, হরিঢালীর আহবায়ক মুনছুর আলী গাজী, লতার সদস্য সচিব কৃষ্ণ রায়, জাপানেতা সাদেক শেখ, পৌর যুব সংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন, দিবাশীষ সানা, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, আহদুজ্জামান বাবলা, জাকিরবিস্তারিত পড়ুন
