প্রধান সূচি

পাইকগাছার কপিলমুনির ৩নং ওয়ার্ড জাপার কমিটি গঠন

পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার বিকালে কাশিমনগরের মানিকতলা বাজার চত্ত্বরে জাপা নেতা সাজ্জাত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সদস্য সচিব শামছুল হুদা খোকন, কপিলমুনি ইউনিয়ন আহবায়ক সরদার ফরিদ উদ্দীন, হরিঢালীর আহবায়ক মুনছুর আলী গাজী, লতার সদস্য সচিব কৃষ্ণ রায়, জাপানেতা সাদেক শেখ, পৌর যুব সংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন, দিবাশীষ সানা, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, আহদুজ্জামান বাবলা, জাকির হোসেন, রসুল, ইউলাদ গোলদার, আব্দুল হালিম, মাফুকুল ইসলাম, আব্দুল মজিদ, অয়াজেদ, শেখ হাবিবুর, রেজাউল ও মনিরুল।

সভায় মোঃ কামরুল পীরকে সভাপতি ও মাহাতাব সরদারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাপার কমিটি গঠন করা হয়। সভা শেষে জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর হরিঢালী ইউনিয়নের অসুস্থ্য জাপানেতা দিপক হরিকে দেখতে তার বাসায় যান এবং তার সুস্থ্যতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial