পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি পালন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ে পিরোজপুরে কর্মবিরতি কর্মসূচী পালন করছেন। বুধবার সকালে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর জেলা সংসদ এর আয়োজনে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন। এসময় জেলা কমিটির সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
জেলা কমিটির সভাপতি মো. মতিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্যেও আমাদের ন্যায্য দাবী কেন গ্রহন হচ্ছেনা তা কোন ভাবেই কর্মচারীরা মেনে নিতে পারছেনা। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইকৃত ২ হাজার ৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত করণের প্রজ্ঞাপন/এসআরও জারীর দাবী জানান তিনি।
Please follow and like us:
« পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২ »
