প্রধান সূচি

নাজিরপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২

নাজিরপুরে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাছিব শেখ (২৫) ও অহিদ শেখ (৩২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা তাদের বিরুদ্ধে গত ২৯ অক্টোবর পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য নাজিরপুর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার রাতে আদালতের আদেশ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ওই রাতেই মামলার দুই আসামীকে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী অফিসার নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক লাল হালদার। গ্রেফতারকৃত হাছিব শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চিতলিয়া গ্রামের কেরামত আলী শেখের ছেলে এবং অহিদ শেখ নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের হাছেন আলী শেখের ছেলে।

ধর্ষিতার পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের তাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রী গত ৫ অক্টোবর স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে হাছিব শেখ ও অহিদ শেখ তাকে ভয়ভীতি দেখিয়ে মটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। তাকে আসামী অহিদ শেখের বাড়ীতে একটি কক্ষে আটক রেখে অহিদ শেখের সহায়তায় হাছিব শেখ ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে সেখান থেকে হাছিব শেখের বাড়ীতে নিয়ে একটি কক্ষে আটক রেখে ধর্ষণ করেছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে আদালতের আদেশ পেয়ে মামলা রুজু করা হয় এবং ওই রাতেই মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial