Wednesday, November 8th, 2017
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার সকল ধর্মের মানুষের বসবাস উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট। এ রাষ্ট্রে আমরা সকলে সুখে শান্তিতে একত্রে অবস্থান করতে চাই। তিনি বুধবার দুপুরে কাউখালীর শ্রীগুরু আশ্রমে সমবেত শত শত গুরুভ্রাতা, ভগ্নি ও ভক্তবৃন্দসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে এ কথা বলেন। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা সনাতন ধর্মালম্বিদের ধর্ম গুরু শ্রীশ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের ১২৬তম বর্ষ শুভ আবির্ভাব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী অনুষ্ঠানের ৪র্থ দিনে এক মতবিনিময় সভারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু
স্বরূপকাঠিতে সুপারী গাছ থেকে পড়ে মোঃ রাকিব (১১) নামের ৫ম শ্রেনীর এক মেধাবী ছাত্র মারা গেছে। বুধবার সকালে প্রতিবেশী জনার্ধন মজুমদারের বাগানের সুপারী পাড়তে গিয়ে রাকিব পা ফঁসকে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরতর আহত রাকিবকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যেরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর দেখে বরিশালে রেফার্ড করলে পথিমধ্যে সে মারা যায়। নিহত হতদরিদ্র মো. রাকিব রুদ্রপুর গ্রামের সাখাওয়াত হাওলাদারের পুত্র ও রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে মিকাইল হোসেন সেখ (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন। আদেশে আসামী মিকাইলকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান, জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে স্বামী মিকাইল হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী রুনা লায়লা (২২)কে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। এ ঘটনায় নিহতের পিতা হায়াত আলী হাজরাবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা আইনজীবী সম্মিলিত সমন্বয় পরিষদের আলোচনা অনুষ্ঠান
পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির সম্মিলিত সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ ও শারদীয় পূজা পূণর্মিলনী এবং ইউনেক্সো কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনকে বিশ^ ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এ্যাড. এনায়েত হোসেন খান মিলনায়তনে আলোচনা সভায় সভাপতি ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাড. চন্ডিচরন পাল। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এম এ মান্নান, এম এ হাকিম হাওলাদার, সাধারন সম্পাদক আহসানুল কবির বাদল, জিপি. শহিদুল হক পান্না, জালাল উদ্দিন আহমেদ, এস এম বেলায়েত হোসেন, মোস্তফা কামাল, একেএম আব্দুসবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী থানার এ.এস.আই’র হাতে ছাত্রলীগ নেতা আহত
ইন্দুরকানীতে এক ছাত্রলীগ নেতাকে হ্যান্ডকাপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে থানার এএসআই। আহত ছাত্রলীগ নেতাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ইন্দুরকানী এম. ইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষা কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইন্দুরকানী এম. ইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জে.এস.সি পরিক্ষা কেন্দ্রের বাহিরে কয়েকজন বন্ধু নিয়ে ইন্দুরকানী এম.ইউ. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সানজিদুর রহমান রনি (১৫) দাড়িয়ে ছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পরে ইন্দুরকানী থানার কর্তব্যরত এএসআই মোঃ কামাল হোসেন ছাত্রলীগ নেতা সানজিদসহ অন্যদেরকে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে গোসলে নেমে বৃদ্ধার মৃত্যু
কাউখালীর চিরাপাড়া খালে গোসল করতে নেমে নুরুল হক তালুকদার (৭৫) নামের এক ব্যাক্তি পানিতে ডুবে মারা গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিহত নুরুল হকের ছেলে নজরুল জানান, তার পিতা প্রতিদিনের মত বাড়ির পার্শ্বে খালে দুপুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি। এসময় স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজ করে তাকে পায়নি। বিকেল চারটার দিকে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেস্টার পরে নিখোঁজ বৃদ্ধা নুরুল হকের লাশ উদ্ধার করে।
ভান্ডারিয়ায় কেন্দ্রে সুপারসহ ২ শিক্ষকের কারাদন্ড ॥ ৪ পরীক্ষার্থী বহিস্কার
চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ভান্ডারিয়া শাহাবুদ্দীন ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে সুপারসহ ২শিক্ষকের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া দারুল মোহম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ অবৈধ প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে নকল সরবরাহ করতে গেলে তাকে আটক করা হয়। অপর দিকে ১১ নম্বর কক্ষের পরিদর্শক উপজেলার পৈকখালী মোমেনিয়া সিনিয়র (আলিম)বিস্তারিত পড়ুন
নাজিরপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২
নাজিরপুরে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাছিব শেখ (২৫) ও অহিদ শেখ (৩২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা তাদের বিরুদ্ধে গত ২৯ অক্টোবর পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য নাজিরপুর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। মঙ্গলবার রাতে আদালতের আদেশ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ওই রাতেই মামলার দুই আসামীকে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী অফিসার নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক লাল হালদার। গ্রেফতারকৃতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি পালন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ে পিরোজপুরে কর্মবিরতি কর্মসূচী পালন করছেন। বুধবার সকালে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর জেলা সংসদ এর আয়োজনে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন। এসময় জেলা কমিটির সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জেলা কমিটির সভাপতি মো. মতিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্যেও আমাদের ন্যায্য দাবী কেন গ্রহন হচ্ছেনা তা কোন ভাবেই কর্মচারীরা মেনে নিতে পারছেনা। জনপ্রশাসনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ এর প্রতিপাদ্য বিষয়ের উপর গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র গৌরবোজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স পিরোজপুর জেলা শাখার সহযোগিতায় বুধবার সকালে পুরাতন ডিসি অফিসে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন পৌর ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, আইডিইবি’র জেলা সভাপতি এম. এ রব্বানী ফিরোজ, সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলামসহ সরকারী ও বেসরকারী অফিসের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং স্থানীয় ভকেশনাল এরবিস্তারিত পড়ুন
