Wednesday, November 8th, 2017
আটক পাইকগাছা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মুক্তি দাবী
পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, প্রথম যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু সহ কয়রা থানায় মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে পৃথক পৃথক ভাবে বিবৃতি দিয়েছেন, উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান এস,এম এনামুল হক, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, শেখ শামছুল আলম পিন্টু, এস,এম নাজির আহমেদ, আব্দুল মজিদ গোলদার, শেখ ইমাদুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় উপকূল দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছায় ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে ১২ নভেম্বর উপকূল দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কোস্টাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ পাইকগাছা শাখার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রস্তুতি সভায় মতবিনিময় করেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, পাইকগাছা আলোকযাত্রা দলের উপদেষ্টা আফরা নাজলীন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ও সিজেএফবি’র সদস্য মৃত্যুঞ্জয় সরদার, শ্যাম সুন্দর ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা ও ঝর্ণা খাতুন।বিস্তারিত পড়ুন
ডিসি যখন শিক্ষকের ভূমিকায়
খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান একজন সফল প্রশাসক। প্রশাসনিক কাজের জন্য তিনি মাঝে মধ্যে বিভিন্ন উপজেলা সফর করে থাকেন। আর সফর সূচীর মধ্যে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের বিষয়টি। এমনি এক সফরে মঙ্গলবার সকালে ডিসি আমিন উল আহসান সফর করেন পাইকগাছা উপজেলা। দিনভর নানা কর্মসূচীতে অংশগ্রহণের পাশাপাশি দুপুরের দিকে তিনি পরিদর্শন করেন উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়। কলেজ পরিদর্শনকালে তিনি অবতীর্ণ হন শিক্ষকের ভূমিকায়। হঠাৎ প্রবেশ করেন দ্বাদশ শ্রেণী কক্ষে। পদার্থ বিজ্ঞান বিষয়ে এসময় পাঠদান করাচ্ছিলেন প্রভাষক আব্দুল আলীম। প্রভাষকেরবিস্তারিত পড়ুন
