পিরোজপুরে মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে রবিবার সকালে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, পৌর কাউন্সিলর মোঃ সাইদুল্লাহ লিটন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল গঠন করে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
Please follow and like us:
« পিরোজপুরে ক্যান্সার, কিডনী, ও লিভার সিরোসিস রোগীদের আর্থিক অনুদান প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন »
