প্রধান সূচি

Sunday, July 23rd, 2017

 

পিরোজপুরে জিপিএ-৫ পেয়েছে ৬৫ শিক্ষার্থী || পাশের হার ৬৩.১৮

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে এ বছর এইচএসসি পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলার ৪৭টি কলেজ থেকে অংশ গ্রহণকারী ৮ হাজার ১৬১ জন পরীক্ষার্থী’র মধ্যে পাশ করেছে ৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৩০১ জন এবং মেয়ে ২ হাজার ৭৬১ জন। জেলায় গড় পাশের হার ৬৩.১৮। বরিশাল বিভাগে পাশের হার ৭০.২৮। পিরোজপুরের জেলা শহরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞানে-১, মানবিকে-১ এবং বানিজ্য বিভাগে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ৩৫৯ জন শিক্ষার্থী পাশ করেছে। এদিকে, জেলার স্বরূপকাঠী উপজেলায় ফজিলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় রবিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন কর্মসুচির শুরু করা হয়। এ বৃক্ষ রোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ইউ আর সি ইনেস্টেক্টর মো. ইব্রাহীম খান, প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. সহিদ জোমাদ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অংশ নেন।  


ইন্দুরকানীতে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্দ্যেগে বিদ্যালয় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সারাদেশের ন্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায় বৃক্ষ রোপন কর্মসূচীর বাস্তবায়নের লক্ষে উপজেলার ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউতিবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিপাড়ার চরবলেশ্বর প্রাথমিক বিদ্যালয়, উত্তর বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম। এসময়বিস্তারিত পড়ুন


কাউখালীতে এক ঘন্টায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪০টি বৃক্ষ রোপন

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারি ও ৬৪টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ একটি করে রবিবার বেলা ১২ থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩৪০টি বৃক্ষরোপণ করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা চত্বরে একটি চারা গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর । এ সময় উপস্থিত ছিলেন, পজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, এসকে জাবিদ হোসেন, উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমূখ। কাউখালী উপজেলায় এ কর্মসূচির প্রতিপাদ্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার : জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে পিরোজপুরে রবিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারের উপ-সচিব ডিডিএলজি কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে রবিবার সকালে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ,  পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, পৌর কাউন্সিলর মোঃ সাইদুল্লাহ লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল গঠন করে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ক্যান্সার, কিডনী, ও লিভার সিরোসিস রোগীদের আর্থিক অনুদান প্রদান

ষ্টাফ রিপোর্টার : সরকারের সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় পিরোজপুরে ক্যান্সার, কিডনী, ও লিভার সিরোসিস রোগীদের ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। জেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিক সোহেল আমিনের মেয়ের ফাঁস লাগানো লাশ উদ্ধার

কন্ঠ ডেস্ক : জেলার মঠবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা মঠবাড়িয়া কন্ঠের নির্বাহী সম্পাদক  সাংবাদিক সোহেল আমীনের ছোট মেয়ে উর্মি আক্তার (১০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পরে রবিবার সকালে উপজেলার ছোট মাছুয়া গ্রামের বাড়ির  বসত ঘরের পিছনে একটি নালা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে উপজেলার মধ্য বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক সোহেল আমিনের ছোট মেয়ে উর্মি  ছোটমাছুয়া গ্রামের বাড়িতে দাদির কাছে থাকত। গত শুক্রবার বিকালে  উর্মিবিস্তারিত পড়ুন


ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষে : স্বরূপকাঠীতে জিপিএ-৫ পেয়েছে ১০ শিক্ষার্থী

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলায় এ বছরের এইচএসসি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ৯টি কলেজ এবং ২টি স্কুল এন্ড কলেজের মধ্যে ফজিলা রহমান মহিলা কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে শীর্ষে রয়েছে। পাসের হার শতকরা ৭৬.২৩ ভাগ। উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতকরা ৫০ ভাগ। এছাড়াও সরকারী স্বরূপকাঠি কলেজে থেকে ১ জন, শহীদ স্মৃতি বি এম কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আলিম পরীক্ষায় অংশ নেয়া উপজেলার ৬টি মাদ্রাসার মধ্যে গনমান সোহাগদল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা থেকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার আল গায্যালি কামিল মাদ্রাসায় শত ভাগ পাশ

কন্ঠ ডেস্ক : আলিম পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল গায্যালি ইসলামিয়া কামিল (¯œাতকোত্তর) মাদ্রাসার শত ভাগ পরীক্ষার্থী পাশ করেছেন। বিজ্ঞান ও সাধারণ বিভাগে ১০৩ জন ছাত্র, ছাত্রী এ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিলেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ জন এবং সাধারণ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। এছাড়া এ গ্রেড পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী। মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ জানান, আলিম পরীক্ষার ফলাফলে জেলায় আল গায্যালি ইসলামিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় স্থানে রয়েছে।  


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial