Sunday, July 23rd, 2017
পাইকগাছায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে শুরু হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইক) এর সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, পরামর্শ ও সেবা প্রদান করার মাধ্যমে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবর রহমান, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এক হাজার গাছের চারা রোপন করা হয়। উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী পৌর সদরের কয়েকটি স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জ্যোতি শংকর রায়, শোভা রায়, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, প্রধান শিক্ষক আব্দুল গফফার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, বিজন কুমার,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রবিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ওয়াসিম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।
পাইকগাছায় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনীসহ ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত খেলায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও এডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয় খেলায় বিজয়ী হয়েছে। একই মাঠে বিকালে অনুষ্ঠিত খেলায় লস্কর কুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল বিজয়ী হয়েছে। উদ্বোধনী খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জন সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, অভিভাবক সদস্য কাজী আবুল বাশার,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ২৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এইচএসসি পরীক্ষায় ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৭ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ১০টি কলেজ থেকে ১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১ হাজার ১২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৬৬.৫০%। প্রাপ্ত সুত্র মতে, পাইকগাছা কলেজের ২৭৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৫৩.৪৩। ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে ১৭৯জন পরীক্ষর্থিীর মধ্যে উত্তীর্ণ ১০৫ জন। পাশের হার ৫৮.৬৫। রাড়–লী আরকেবিকে কলেজিয়েটের ২৬৫ জন পরীক্ষর্থীর মধ্যে উত্তীর্ণ ২৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৮৮.৬৫। শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়ালেবিস্তারিত পড়ুন
ফারহানা জাকিয়া তামান্না গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার মেধাবী শিক্ষার্থী ফারহানা জাকিয়া তামান্না চলতি বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস লাভ করেছে। সে উপজেলার সরল গ্রামের প্রভাষক মোঃ আনারুল কাদির ও গৃহিনী জেবুন্নেছা খানমের একমাত্র মেয়ে। তামান্না লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে গোল্ডেন ‘এ’ প্লাস লাভ করে। এর আগে সে ২০০৯ সালে সমাপনি, ২০১২ সালে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে। ফারহানা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
ভ্যাকসিন নেই হাসপাতালে : বাগেরহাটে সাপের কামড়ে দুই জনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় সাপের কামড়ে সজিব (৬) নামের এক শিশু ও রব্বান বানু (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত রব্বান বানু জেলার চিতলমারী উপজেলার চর-মাটিভাঙ্গা গ্রামের মোমরেজ আলীর স্ত্রী ও শিশু সজিব ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমার গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। রব্বান বানুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে শোবার ঘরের আলমিরার উপরে হাত দিতে গেলে তাকে সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য চিতলমারী ও কচুয়া স্বাস্থ্য কমপে¬ক্স এবং বাগেরহাট সদর হাসপাতালে তাকে নেয়া হয়। কোন হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধবিস্তারিত পড়ুন
মান্নান সভাপতি ও মুকুন্দ সম্পাদক : বাগেরহাটে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা ও সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আঃ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সাবিল গ্রুপেরবিস্তারিত পড়ুন
দুর্নীতির অভিযোগ : মোড়েলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বরের অনাস্থা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্চান মিয়া শামীমের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন তার পরিষদের ১১ জন সদস্য। রবিবার দুপুরে এই ১১ জন ইউপি সদস্য উপস্থিত থেকে লিখিত ওই অনাস্থাপত্র মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার কাছে জমা দিয়েছেন। দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারী সম্পদ আত্মসাৎসহ নানা অভিযোগে এই অনাস্থা আনা হয়েছে চেয়ারম্যান শাহচান মিয়া শমামিমের বিরুদ্ধে। লিখিত অনাস্থাপত্রে আরো বলা হয়েছে, চেয়ারম্যান শাহ্চান মিয়া শামীম বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা ঘুষ নিয়ে থাকেন। ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, টিআরসহ সরকারীবিস্তারিত পড়ুন
