প্রধান সূচি

বর্তমান সরকার ইসলাম দরদী সরকার …. এমপি আউয়াল

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নেতা। বিশ্বের দশম শীর্ষ নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইমাম-মোয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাষ্ট, কেন্দ্র শিক্ষকদের সম্মানী প্রদানের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার ইসলাম দরদী সরকার
তিনি বলেন, আমি কারো সাথে আপোষ করিনা। আমি আপোষহীন। পিরোজপুরে কোন সন্ত্রাস থাকতে পারবে না। পিরোজপুর থেকে সন্ত্রাসবাদ-গডফাদার র্নিমূল করা হবে।
শনিবার বিকেলে পিরোজপুরে প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম কবীর, নাজিরপুরের সাতকাসিমা মাদ্রাসার পীরসাহেব শেখ রফিক আহম্মদ মহল্লী, স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন, নাজিরপুরের বাশঁবাড়িয়া মাদ্রাসার মোহতামিম মোঃ নুরুল হক, জমিয়াতে হিজবুল্লাহ আহবায়ক মাওলানা আবু ইউসুফ, জেলা ইমাম সমিতির সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial