Saturday, July 22nd, 2017
বর্তমান সরকার ইসলাম দরদী সরকার …. এমপি আউয়াল
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নেতা। বিশ্বের দশম শীর্ষ নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইমাম-মোয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাষ্ট, কেন্দ্র শিক্ষকদের সম্মানী প্রদানের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার ইসলাম দরদী সরকার তিনি বলেন, আমি কারো সাথে আপোষ করিনা। আমি আপোষহীন। পিরোজপুরে কোন সন্ত্রাস থাকতে পারবে না। পিরোজপুর থেকে সন্ত্রাসবাদ-গডফাদার র্নিমূল করা হবে। শনিবার বিকেলে পিরোজপুরে প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ঈদবিস্তারিত পড়ুন
পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শ. ম. রেজাউল করীমকে আ’লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক করায় পিরোজপুর প্রেসক্লাবের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করীম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। তারা এক বিবৃতিতে পিরোজপুরের কৃতি সন্তান এডভোকেট শ. ম. রেজাউল করীমকে কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
